বিজ্ঞপ্তি
এতদ্বারা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৯ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) তাঁদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে, তাঁদের মোট ৫টি ব্যবহারিক বিষয়ের পূর্ণমান ১২৫ (৫×২৫)। এই ১২৫ নম্বরের মধ্যে
•মৌখিক পরীক্ষা: ৫০ নম্বর (৫×১০)
•খাতা প্রস্তুত ও এক্সপেরিমেন্ট: ৭৫ নম্বর (৫×১৫)
মোট = ৫০ + ৭৫ = ১২৫
অতএব সকল ছাত্রছাত্রীকে পরিপাটি হয়ে নির্ধারিত ড্রেস কোড মেনে মৌখিক পরীক্ষায় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।
বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ছেলেদের হেয়ার কাট সঠিক না থাকলে মৌখিক পরীক্ষার ৫০ নম্বর প্রদান করা হবে না।
এছাড়া পরীক্ষাকালে শৃঙ্খলাজনিত কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ৫০ নম্বর কর্তন করা হবে।
সুতরাং সকল ছাত্রছাত্রীকে ড্রেস কোড যথাযথভাবে মেনে, শৃঙ্খলা বজায় রেখে এবং সচেতনভাবে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হলো।
অধ্যক্ষ
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ