Loading...

Notice Detail

দ্বাদশ শ্রেনীর ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত নোটিশ

  • By / Admin
  • Feb 5, 2026
  • Notice for: All

নোটিশ


তারিখ : ০৫/০২/২০২৬


এতদ্বারা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের দ্বাদশ শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তাঁদের নির্বাচনী পরীক্ষার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।


সকল ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে মোট ৫টি ব্যবহারিক বিষয়ের পূর্ণমান ১২৫ (৫×২৫)। এর মধ্যে

•মৌখিক পরীক্ষা : ৫০ নম্বর (৫×১০)

•খাতা প্রস্তুত ও এক্সপেরিমেন্ট : ৭৫ নম্বর (৫×১৫)

সর্বমোট = ৫০ + ৭৫ = ১২৫ নম্বর।


অতএব সকল ছাত্র-ছাত্রীদের পরিপাটি হয়ে নির্ধারিত ড্রেস কোড মেনে মৌখিক পরীক্ষায় উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো। বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ছেলেদের হেয়ার কাট সঠিক না থাকলে মৌখিক পরীক্ষার ৫০ নম্বর প্রদান করা হবে না।


উল্লেখ্য, ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর শিক্ষার্থীদের মূল ফলাফলের সাথে সংযুক্ত করে পাস/ফেল নির্ধারণ করা হবে। এছাড়া পরীক্ষা চলাকালীন শৃঙ্খলাজনিত কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর মৌখিক পরীক্ষার ৫০ নম্বর কর্তন করা হবে।


দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সম্ভাব্য ফরম ফিল-আপের তারিখ আগামী ০১ মার্চ ২০২৬। এ বিষয়ে পরবর্তীতে পৃথক নোটিশের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সকল শিক্ষার্থীদের একাউন্ট সেকশন থেকে নিজ নিজ বকেয়ার তথ্য জেনে ফরম পূরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি গ্রুপে জানিয়ে দেয়া হবে।


আদেশক্রমে

অধ্যক্ষ

বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ